সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা

দিরাইয়ে কৃষকের ধান লুটে নিলে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:২৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:২৩:৫৫ অপরাহ্ন
দিরাইয়ে কৃষকের ধান লুটে নিলে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার বরাম হাওরের একাংশ ভাঙাডহর ও ডাইয়ারগাও গ্রামের কৃষকদের জমির ধান লুটের অভিযোগ উঠেছে। কয়েক দিনের টানা রোদের কারণে হাওরের পানি কমতে শুরু করলে তলিয়ে যাওয়া পাকা ধান ভেসে উঠছে। এ সুযোগকে কাজে লাগিয়ে একদল লোক নৌকাযোগে ধান কেটে নিয়ে যায় বলে জানান স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বরাম হাওরের পানি কমতে শুরু করলে নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী ব্যক্তি শতাধিক নৌকা নিয়ে হাওরে প্রবেশ করে ধান কাটা শুরু করে। বিষয়টি জানতে পেরে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকাসহ দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দাস জানান, আমাদের এই হাওরের অধিকাংশ ধান লাগাতার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কয়েক দিনের রোদে তলিয়ে যাওয়া পাকা ধান ভেসে উঠতে শুরু করলে বাউসী, নোয়াগাঁও-সন্তোষপুর ও চন্দ্রপুর এলাকার কতিপয় লোক আমাদের হাওরের ধান কেটে নিয়ে যাচ্ছে। ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করে বলেন, জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনেনি। ধান লুটের খবর পেয়ে মঙ্গলবার এসআই মাহমুদুল হক মাসুমের নেতৃত্বে দিরাই থানা পুলিশের একটি দল হাওরে অভিযান পরিচালনা করে। তবে পুলিশের অভিযান শুরুর আগেই লুটপাটে জড়িত নৌকাগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাড়ল ইউনিয়নের তিনজন ইউপি সদস্যের সঙ্গে কথা বলা হয়েছে। তারা সন্ধ্যায় প্রতিটি ওয়ার্ডে মাইকিং করে জমির সীমানা নির্ধারণ ছাড়া কোনো কৃষককে তলিয়ে যাওয়া জমির ধান কাটতে না যাওয়ার জন্য সতর্ক করবেন বলে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স