সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

করের আওতায় আসছে মোটরসাইকেল ও অটোরিকশা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১২:৩৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১২:৩৯:৩৩ অপরাহ্ন
করের আওতায় আসছে মোটরসাইকেল ও অটোরিকশা
সুনামকণ্ঠ ডেস্ক :: মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ইঞ্জিনের ক্ষমতা বা সিসিভেদে মোটরসাইকেলে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা এবং এলাকাভেদে অটোরিকশায় ১ হাজার থেকে ৫ হাজার টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। বর্তমানে ব্যক্তিগত গাড়ি, জিপ, বাস ও ট্রাকের ক্ষেত্রে অগ্রিম আয়কর নেওয়া হলেও মোটরসাইকেল এতদিন এই আওতার বাইরে ছিল। বাজেট সংশ্লিষ্ট এক সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই নতুন কর প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছিলেন বলে জানা গেছে। সূত্র অনুযায়ী, মোটরসাইকেলের সিসি অনুযায়ী করের হার হবে নি¤œরূপ: ১১০ সিসি পর্যন্ত : কোনো আয়কর দিতে হবে না। ১১১ থেকে ১২৫ সিসি : বছরে ২,০০০ টাকা। ১২৬ থেকে ১৬৫ সিসি : বছরে ৫,০০০ টাকা। ১৬৫ সিসির বেশি : বছরে ১০,০০০ টাকা। বিআরটিএ’র তথ্যমতে, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার। যদি ১১০ সিসির নিচের ১০ লাখ বাইক বাদ দেওয়া হয়, তবে বাকি ৩৮ লাখ বাইক থেকে গড়ে ৪ হাজার টাকা করে কর আদায় করা গেলে সরকারের বছরে প্রায় ১,৫২০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে। বাংলাদেশে গত এক দশকে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি ও বাজাজের মতো বড় কো¤পানিগুলো বিপুল বিনিয়োগ করেছে। খাত সংশ্লিষ্টদের মতে, নতুন এই কর আরোপের ফলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদন কমে যেতে পারে। হোন্ডার চিফ মার্কেটিং অফিসার শাহ মো. আশেকুর রহমান বলেন, সাধারণ ব্যবহারকারীদের ওপর এর বড় প্রভাব পড়বে, যা সামগ্রিক শিল্প ও নতুন বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ