সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

জগন্নাথপুরে অগ্নিকান্ডে দগ্ধ ২, ব্যাপক ক্ষতি

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:২১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:২১:০৫ অপরাহ্ন
জগন্নাথপুরে অগ্নিকান্ডে দগ্ধ ২, ব্যাপক ক্ষতি
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে এক ব্যবসায়ীর গুদামঘরে অগ্নিকা-ের ঘটনায় ২ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর বাজারে। স্থানীয়রা জানান, বুধবার ভোররাতে কেশবপুর বাজারের ব্যবসায়ী আল আমিনের মাহিদ এন্ড মাহিন এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের গুদামঘরে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে গুদামঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং পাকা গুদামঘরটি আগুনের তাপে ধসে পড়েছে। অগ্নিকান্ডের সময় মালামাল রক্ষা করতে গিয়ে লিটন মিয়া ও শিমুল মিয়া নামের ২ ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আল আমিন জানান। ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর বাজার সেক্রেটারি মোহন মিয়া জানান, অগ্নিকা-ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদামঘরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে, তা জানা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স