সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ছদ্মবেশে পুলিশের অভিযান : সদর হাসপাতাল থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১০:২৬:১৪ অপরাহ্ন
ছদ্মবেশে পুলিশের অভিযান : সদর হাসপাতাল থেকে দুই মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার :: মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশল অবলম্বন করে দুই মাদক কারবারিকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। গভীর রাতে সিভিল ড্রেসে পরিচালিত এ অভিযানে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে কথিত মাদক সম্রাট পঙ্কজের অন্যতম সহযোগী তাজুল ইসলামকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, জেলার আলোচিত মাদক কারবারি পঙ্কজ আটকের পর তার ঘনিষ্ঠ সহযোগী ও প্রধান সেনাপতি হিসেবে পরিচিত আইনুলকে হেফাজতে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ সদস্যরা ছদ্মবেশে অংশ নেন। অভিযান চলাকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে তাজুল ইসলাম (৪০)-কে আটক করা হয়। সে সদর উপজেলার নতুন হাসননগর এলাকার বাবর আলীর ছেলে। একই অভিযানে মহিনুল হক (২২) নামে আরও একজনকে আটক করা হয়েছে। সে আফতাবনগর এলাকার ময়না মিয়ার ছেলে। অভিযানে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আরিফ, এসআই রিফাত, এএসআই জাকারিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়। পুলিশ জানিয়েছে, সন্ত্রাস ও মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স