সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

নিখোঁজের দু’দিন পর নদীতে ভেসে উঠল ব্যক্তির মরদেহ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৯:০৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৯:০৪:১৬ পূর্বাহ্ন
নিখোঁজের দু’দিন পর নদীতে ভেসে উঠল ব্যক্তির মরদেহ
স্টাফ রিপোর্টার : তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে সালাহ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া এলাকায় রহিছ মিয়ার বাড়ি সংলগ্ন নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। নিহত সালাহ উদ্দিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মৃত আলী আকবরের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সালাহ উদ্দিন স্থানীয় সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে বসবাস করতেন এবং গৃহপালিত পশু দেখাশোনার কাজ করতেন। প্রতিদিনের মতো গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াতে গিয়ে গত সোমবার থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকাল প্রায় ৯টার দিকে স্থানীয় লোকজন যাদুকাটা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর দাবি, এর আগেও একইভাবে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার পর যাদুকাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। স্থানীয়দের ধারণা, সালাহ উদ্দিনকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স