সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

‎তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪; আটক ৭

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৪৬:০২ অপরাহ্ন
‎তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৪; আটক ৭
স্টাফ রিপোর্টার::> ‎
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একই সঙ্গে হামলার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। ‎
বুধবার (১৩ মে) রাত প্রায় ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ‎আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই মোহাম্মদ আলী, মিটু মিয়া (২৮), দ্বীপক চন্দ্র দাস (৩৭), মিনার মিয়াসহ আরও কয়েকজন। ‎পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও জুয়া নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কসংলগ্ন উজান তাহিরপুর এলাকার একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই স্থান থেকে জুয়া খেলার সরঞ্জাম, মাদকদ্রব্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পাশাপাশি জড়িত কয়েকজনকে আটকও করা হয়। ‎পরে আটক ব্যক্তিদের পুলিশের গাড়িতে তোলার সময় জুয়া খেলোয়াড়, মাদকসেবী ও কারবারিদের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন।
‎ঘটনার সময় মোট ৭ জনকে আটক করা হয়। আটকরা হলেন, নুর আমিন (২৬), সাকিবুল হাসান (১৭), আলমগীর মিয়া (২৮), লিটন মিয়া (৩১), ওলি হোসেন (২৪), আশরাফুল মিয়া (২৬) ও সাফুল আলম (১৯)। তারা সবাই উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা। ‎
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ‎ ‎
এ বিষয়ে তাহিরপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রণয় দে বলেন, মাদক ও জুয়া প্রতিরোধে অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স