সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

তাহিরপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষিকাকে কুপ্রস্তাবের অভিযোগ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৫৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৩:৫৮:১৫ অপরাহ্ন
তাহিরপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষিকাকে কুপ্রস্তাবের অভিযোগ
স্টাফ রিপোর্টার::
‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক সহকারী শিক্ষিকাকে বিভিন্নভাবে হয়রানি ও পেশাগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। ‎ভুক্তভোগী উপজেলার বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. লুৎফা আক্তার এ অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি গত ৯ মে এ অভিযোগ জমা দেন। ‎লিখিত অভিযোগে শিক্ষিকা উল্লেখ করেন, তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া বিভিন্ন সময়ে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যোগাযোগের চেষ্টা করেন। এছাড়া অশালীন আচরণ, কুপ্রস্তাব দেওয়া এবং শহরে, বাসায় ও বিদ্যালয়ে আসা-যাওয়ার প্রস্তাব দেওয়ার পাশাপাশি তার বাড়িতে যাওয়ার আগ্রহও প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়। এসব বিষয়ে তিনি সম্মতি না দেওয়ায় পরবর্তীতে তাকে বিভিন্ন প্রশিক্ষণ, সরকারি কার্যক্রম এবং পেশাগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ‎
অভিযোগ সূত্রে এবং নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের নারী শিক্ষকদের সঙ্গেও ওই কর্মকর্তার আচরণ নিয়ে নানা অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, যেসব বিদ্যালয়ে সুন্দরী শিক্ষিকারা কর্মরত রয়েছেন, সেসব বিদ্যালয়ে তিনি বেশি পরিদর্শনে যান এবং ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। এছাড়া সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রেও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। ‎
এছাড়াও সম্প্রতি জেলা শহরের একটি বিদ্যালয়ে নারী সংক্রান্ত একটি ঘটনা নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বলে জানা গেছে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে ঘিরে আলোচিত ঘটনার পরও তিনি সংশ্লিষ্ট বিদ্যালয়ে গিয়ে তাদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সহকারী শিক্ষিকা মোছা. লুৎফা আক্তার বলেন, অনৈতিক প্রস্তাবে সাড়া না দিয়ে লিখিত অভিযোগ করায় শিক্ষা কর্মকর্তা আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন। বিভিন্ন প্রশিক্ষণ, সরকারি কার্যক্রম ও পেশাগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কর্মস্থলেও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। পাশাপাশি নিরাপত্তাহীনতায়ও ভুগছি। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানান। ‎

অভিযোগের বিষয়ে তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য বিভিন্ন জায়গায় কুৎসা রটানো হচ্ছে। এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ‎
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। একই সঙ্গে ওই শিক্ষিকার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আসছে। উভয় অভিযোগ একসঙ্গে যাচাই বাছাই করে তদন্ত করা হবে। ‎
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স