সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

থামছে না বরাম হাওরের ধান লুট

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:২৫:৩৪ পূর্বাহ্ন
থামছে না বরাম হাওরের ধান লুট
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার বরাম হাওরে তলিয়ে যাওয়া জমির ধান লুটের ঘটনা থামছেই না। অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাকা ধান এখন প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত। বৃহ¯পতিবার সকালে নৌকাযোগে কাদিরপুর ও ধল আমিরপুর গ্রামের কয়েকজন লোক ভাঙাডহর গ্রামের চপল মজুমদার, সুখময় দাস ও বিপুল দাসের জমির ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। জমির মালিকরা বাধা দিতে গেলে অভিযুক্তরা বলে, “সবাই কাটে, তাই আমরাও কাটছি।” ধান লুটের ছবি ও ভিডিও ধারণ করতে গেলে জমির মালিকদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত কৃষক চপল মজুমদার বলেন, কাদিরপুর ও ধল আমিরপুর গ্রামের কিছু লোক আমাদের জমির ধান কেটে নিচ্ছে দেখে আমরা নৌকা নিয়ে সেখানে যাই এবং ভিডিও করি। বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি। ইউপি চেয়ারম্যান আলী আহমদ জানান, ভাঙাডহর গ্রামের কয়েকজন মোবাইল ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন এবং ধান লুটের ভিডিও পাঠিয়েছেন। তিনি বলেন, ভিডিও দেখে ধল আমিরপুর গ্রামের একজনকে শনাক্ত করা গেছে। সে মসব্বের ছোট আবু ছালিক। এর আগে উপজেলার বরাম হাওরের ভাঙাডহর ও ডাইয়ারগাও এলাকায় একই ধরনের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাড়ল ইউনিয়নের ওয়ার্ড সদস্য বাবুল দাস জানান, কয়েকদিনের রোদে হাওরের পানি কমতে শুরু করলে অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া বোরো ধান ভেসে ওঠে। এ সুযোগে নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী লোক নৌকাযোগে ধান লুটে নামে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গত মঙ্গলবার এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত কাউকে ধান কাটতে নিষেধ করা হয়েছিল। আজ আবার বিষয়টি শুনেছি। গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, ধান লুটের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ