সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নকাজে একাধিক বরাদ্দ ঘোষণা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০৯:২৭:৫৪ পূর্বাহ্ন
ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নকাজে একাধিক বরাদ্দ ঘোষণা
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গণেশপুর কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি ঈদগাহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন ঈদগাহ পুনর্নির্মাণ কাজের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করেন। এছাড়া নোয়াগাঁও-গণেশপুর মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য ২ টন চাল এবং আল-জালাল মহিলা মাদ্রাসার উন্নয়নে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, নোয়াগাঁও-বাহাদুরপুর সেতুর দ্রুত পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ শিগগিরই দেওয়া হবে। এলাকার সার্বিক উন্নয়নে যেসব কাজ প্রয়োজন, সেগুলো তাঁর জানা রয়েছে। তিনি বলেন, আমাদের সরকারের বয়স মাত্র তিন মাস। একটু সময় দিলে পর্যায়ক্রমে সব কাজ বাস্তবায়ন করা হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আব্দুস সামাদ, নোয়াগাঁও-গণেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, শিক্ষা সচিব মাওলানা ইমাম উদ্দিন, ঈদগাহ পুনর্নির্মাণ কমিটির সভাপতি হাজী আরিছ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী নবী হোসেন, সহ-সভাপতি শফিক মিয়া, সাধারণ স¤পাদক ফজলু মিয়া, সহ-সাধারণ স¤পাদক জাহেদ মিয়া, কোষাধ্যক্ষ হাজী বুলবুল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স