সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
রঙ্গারচরে বিট পুলিশিং সভা

যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৩২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৫৫:২৭ পূর্বাহ্ন
যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের পর এবার গ্রামাঞ্চলেও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও চোরাচালান নির্মূলে গণসংযোগ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে পুলিশ। এ লক্ষ্যে শুক্রবার বিকেলে সদর উপজেলার সীমান্তঘেঁষা রঙ্গারচর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা। তিনি বলেন, বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য হলো জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সম্পৃক্ত করা। সভায় সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম বলেন, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সমাজকে নিরাপদ রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে তিনি গ্রামবাসীকে যেকোন অপরাধমূলক কর্মকা-ের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান। এসময় বিট অফিসার এসআই আশরাফ ও সহকারী বিট অফিসার এএসআই কাইয়ুম উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই ও স্থানীয় জনগণ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স