সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

রবীন্দ্র-নজরুল সংগীত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৩৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৮:৩৫:৪৯ পূর্বাহ্ন
রবীন্দ্র-নজরুল সংগীত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিষ্ঠান মনোরঞ্জন সংস্কৃতি চর্চা কেন্দ্র ও শিশু সংগঠন-এর আয়োজনে শুক্রবার দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় শিশু-কিশোর ও সংগীতপ্রেমী প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. মাকসুদুর রহমান দিপু। তিনি রবীন্দ্র ও নজরুল সংগীতের শুদ্ধ বাণী, সুর ও পরিবেশন কৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. অলোক ঘোষ চৌধুরী, শ্রাবন্তী পুরকায়স্থ, বাবুল আচার্য্য, হাবিবুর রহমান পল্লব এবং প্রিয়া পাল। কর্মশালায় সভাপতিত্ব করেন অমিত বর্মণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা গৌরাঙ্গ বর্মণ। সভাপতির বক্তব্যে অমিত বর্মণ বলেন, নতুন প্রজন্মের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর কালজয়ী সৃষ্টিকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। শুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আমাদের শেকড়কে ধরে রাখতে হবে। প্রশিক্ষক ও অতিথিরা বলেন, সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন বরাবরই সমৃদ্ধ। এ ধরনের কর্মশালা ভবিষ্যতে দক্ষ সংগীতশিল্পী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় সংগঠনের বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী, অভিভাবক ও স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স