সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সাবেক মন্ত্রী এমএ মান্নানের জামিন নামঞ্জুর

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
সাবেক মন্ত্রী এমএ মান্নানের জামিন নামঞ্জুর
স্টাফ রিপোর্টার :: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে দুপক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে দ্রুতবিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন নামঞ্জুর করেন। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে হাজির হয়ে মান্নানের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুক আলম বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাবেক পরিকল্পনামন্ত্রীর হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আজকে সাবেক মন্ত্রীর পক্ষের আইনজীবীরা তার জামিন চাইলে আমরা তার বিরোধিতা করেছি। উল্লেখ্য, বৃহ¯পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়। জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। এই মামলায় এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ