সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৯:১৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৯:১৬:৪৩ পূর্বাহ্ন
ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসানের ইংল্যান্ড গমন উপলক্ষে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব জমিয়ত উলামায়ে ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ আব্দুল ওয়াহহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা রমজান হোসাইন। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, দ্বীনি শিক্ষা বিস্তার এবং দেশের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক হাফিজ মাহমুদুল হাসান, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নুর হোসাইন, পৌর জমিয়তের সেক্রেটারি মুফতি মুবাশ্বির আলী, জেলা অফিস সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মালিক ত্বাহা, মাওলানা আমিরুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ সুহাইল আহমদ ইয়াহইয়া, সাধারণ সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ফারাবী, নূর আহমদ সালমান, মাঈনুল হাসান, নাসরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ইউকে জমিয়ত নেতা মাওলানা নাজমুল হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা