সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বাড়ছে নদ-নদীর পানি, ঝুঁকিতে উঁচু এলাকার ফসল

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:০৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:০৬:৫৩ পূর্বাহ্ন
বাড়ছে নদ-নদীর পানি, ঝুঁকিতে উঁচু এলাকার ফসল
শহীদনূর আহমেদ::
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে আবারও বাড়তে শুরু করেছে সুরমা, কুশিয়ারাসহ সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি। এতে উঁচু এলাকার পাকা ধান ও ফসল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে কৃষকদের মধ্যে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে সুরমা নদীর পানি ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে জেলায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ভারতের উজানে অতিভারি বৃষ্টিপাত এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে আগামী ১৮ মে পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করে বলেছে, সুরমা, কুশিয়ারা, ধনু, বৌলাই, ভুগাই ও কংসসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে আকস্মিক বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জসহ ভারতের উজানে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে। এতে নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধে চাপ সৃষ্টি হবে। গত ১০ মে ডুবন্ত বাঁধের মেয়াদ শেষ হয়েছে। বৃষ্টির কারণে ইতোমধ্যে কিছু বাঁধ দুর্বল হয়ে পড়েছে। পানি আরও বাড়লে হাওরে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে। তাই উঁচু এলাকার পাকা ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে, নতুন করে বৃষ্টিপাতের কারণে হাওরাঞ্চলে আবারও পানি বাড়ছে। আগে ডুবে যাওয়া যেসব ধান কিছুটা ভেসে উঠেছিল, সেগুলো ফের পানির নিচে তলিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। হাওর থেকে কেটে আনা পচা ধানও রোদের অভাবে শুকাতে পারছেন না তারা। নদ-নদীর পানি বৃদ্ধিতে উঁচু এলাকার ধান নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা।
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর এলাকার কৃষক আব্দুল কাইয়ূম বলেন, আমি স্কিমের জমিতে চার কেয়ার জমিতে ধান চাষ করেছি। ধান পাকতে আরও কয়েকদিন লাগবে। এখন যদি হাওরে পানি বাড়ে, তাহলে ধান ডুবে যাবে। খুব দুশ্চিন্তায় আছি। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এখন পর্যন্ত মোট আবাদকৃত জমির ৮৭ দশমিক ৭৭ শতাংশ ধান কাটা হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে ৮৯ দশমিক ৭৮ শতাংশ এবং নন-হাওর এলাকায় ৮২ দশমিক ১১ শতাংশ ধান কর্তন স¤পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, উজানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় নন-হাওর এলাকার পাকা ধান দ্রুত কেটে ফেলতে কৃষকদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী