সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে সাম্প্রতিক আইন সংশোধন বিষয়ক সেমিনার

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:২০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:২০:৫৮ পূর্বাহ্ন
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে সাম্প্রতিক আইন সংশোধন বিষয়ক সেমিনার
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে সাম্প্রতিক আইন সংশোধন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক। তিনি সাক্ষ্য আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী আইন-২০২৬) বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমদাদ তদন্ত কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি ও করণীয় নিয়ে বক্তব্য রাখেন। ফৌজদারি কার্যবিধি (সংশোধনী আইন-২০২৬) বিষয়ে বক্তব্য দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। সেমিনারে আরও বক্তব্য দেন সিলেট পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মইনুদ্দীন সুহেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হামিদ এবং সাধারণ স¤পাদক অ্যাড. হুমায়ূন কবির। সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ মুরসালিনসহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, সংশোধিত আইনে ১২০ দিনের পরিবর্তে এখন ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে পুলিশ রিপোর্ট দাখিল করতে হবে। এছাড়া আসামি গ্রেফতারের সময় পুলিশ সদস্যদের পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। গলায় আইডি কার্ড ঝুলিয়ে পরিচয় নিশ্চিত করে গ্রেফতার কার্যক্রম পরিচালনা করতে হবে। গ্রেফতার সংক্রান্ত তথ্য জানতে চাইলে পুলিশ তা দিতে বাধ্য থাকবে বলেও উল্লেখ করা হয়।
বক্তারা আরও বলেন, গ্রেফতারের পরপরই আসামির স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। নারী আসামির ক্ষেত্রে নারী চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া আইন সংশোধনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী