সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

২০২৫ সালের হজ-ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ১২:৫৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ১২:৫৫:১৮ পূর্বাহ্ন
২০২৫ সালের হজ-ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা
সুনামকণ্ঠ ডেস্ক :: ২০২৫ সালের পবিত্র হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার। এতে আবহাওয়া, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা বিবেচনা করে কিছু শ্রেণিভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যাদের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত যেমন: হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধক্ষমতা কম, ক্যানসার এবং ১২ বছরের কম বয়সী শিশু; তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই হাজিদের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। এ জন্য যাদের শরীর সুস্থ, তাদের হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। হজ ও ওমরাহ পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান। বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ - সবাই মহান আল্লাহর সান্নিধ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে। এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকে। চলতি বছর হজ করতে ২৫ লাখের বেশি মুসল্লি একত্র হন সৌদি আরবে। তাদের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লি মৃত্যুবরণ করেন। যাদের বেশির ভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে। এ বছর হজের সময় সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রাও ছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স