সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সাহিত্যচর্চায় প্রাণবন্ত সন্ধ্যা

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক আড্ডায় কবিতা, আলোচনা ও সৃজনের মিলনমেলা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:২৪:৫৫ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক আড্ডায় কবিতা, আলোচনা ও সৃজনের মিলনমেলা
স্টাফ রিপোর্টার :: সাহিত্যচর্চা, সৃজনশীল ভাবনা ও সাংস্কৃতিক বিনিময়ের এক প্রাণবন্ত আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত এ আড্ডায় কবিতা, সাহিত্য ভাবনা ও সমকালীন সৃষ্টিশীলতার নানা দিক নিয়ে আলোচনা করেন সাহিত্যপ্রেমীরা। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আড্ডায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠ-এর স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। তিনি সাহিত্যের মানবিক শক্তি, সমাজ নির্মাণে সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা এবং নতুন প্রজন্মকে বই ও সংস্কৃতিমুখী করে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। আলোচনায় অংশ নেন প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. সাজাউর রহমান ও আহমেদ নূর আলবাবসহ সাহিত্য পরিষদের অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর ব্যস্ত জীবনের মাঝেও সাহিত্যচর্চা মানুষের মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে। নিয়মিত সাহিত্য আড্ডা নতুন লেখক ও কবিদের জন্য অনুপ্রেরণার ক্ষেত্র তৈরি করছে বলেও তারা মত প্রকাশ করেন। আড্ডার অন্যতম আকর্ষণ ছিল স্বরচিত কবিতা পাঠ পর্ব। এতে কবিতা পাঠ করেন অনুপ তালুকদার, আহমেদ নূর আলবাব, শেখ মোশাররফ হোসেন, শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, আদিল আরমান ও ফয়সাল বিন আব্দুল মতিন প্রমুখ। কবিতার নানা আবেগ, জীবনবোধ ও সমাজ বাস্তবতার চিত্র উঠে আসে তাদের আবৃত্তিতে। আয়োজকরা জানান, প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এ সাহিত্য আড্ডা নিয়মিত অনুষ্ঠিত হয়। সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষদের এ আয়োজনের সঙ্গে স¤পৃক্ত হওয়ার আহ্বানও জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী