সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদের স্মরণসভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:২৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:৪২:১০ পূর্বাহ্ন
দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদের স্মরণসভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি::
দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের উদ্যোগে পরিষদের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সুধীর দাস, উপদেষ্টা ও শিক্ষক নিরঞ্জন দাস, নির্বাহী সদস্য জ্যোতিরিন্দ্র নারায়ণ চৌধুরী ও চারু সামন্ত স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) সিলেট নগরীর মদিনা মার্কেটের কালীবাড়ীস্থ দিশারী স্কুল এন্ড কলেজে এ সভার আয়োজন করা হয়। দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদ সিলেটের সভাপতি অঞ্জলি প্রভা চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ প্রাণ কান্ত দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ। স্মরণসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জুয়েল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, গুলজার আহমদ, ভূপেন্দ্র তালুকদার, প্রবাল ভট্টাচার্য, ধীরেন্দ্র দাস, গণদাবী পরিষদের সাংগঠনিক স¤পাদক সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ স¤পাদক খালেদ মিয়া, আফিকুল আসফিয়া, অধ্যাপক রনি দাস, শিক্ষক অসিত চৌধুরী, বিজয় দাস, অমিত সামন্ত, মহিতোষ মজুমদার, হরিপদ দাস, যতীন্দ্র তালুকদার, বিমল দাস, জ্যোতিষ দাস, পান্ডব মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার সুভাষ দাস। সভায় প্রয়াতদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি পাঠ করা হয়। স্মরণসভায় বক্তারা বলেন, প্রয়াত ৪ গুনীজন স্ব স্ব অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করে গেছেন। তারা ছিলেন আমাদের বাতিঘর। প্রয়াত সুধীর দাস মহান মুক্তিযুদ্ধে জীবনবাজি রেখে লড়াই করে আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। শিক্ষক নিরঞ্জন দাস, জ্যোতিরিন্দ্র নারায়ণ চৌধুরী ও চারু সামন্ত ছিলেন অন্যায়ের প্রতিবাদী ও আলোকিত মানুষ। তাদের প্রত্যেকেই স্বপ্ন ছিল সাম্য ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা। আমাদেরকে তাদের পথ অনুসরণ করে সাম্য ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ