সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

স্কাউটসের উদ্যোগে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:৩৩:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:৩৩:০১ পূর্বাহ্ন
স্কাউটসের উদ্যোগে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে সুনামগঞ্জ জেলা পর্যায়ের কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সুনামগঞ্জ শহরের জেল রোডস্থ জেলা স্কাউটস ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার। তিনি বলেন, স্কাউটস একটি সুশৃঙ্খল সংগঠন। সংগঠনের শিক্ষক ও সংগঠকদের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, একটি সংগঠনের মূল ভিত্তি হচ্ছে সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা। স্কাউটস সংগঠনকে কার্যকরভাবে পরিচালনার জন্য সময়মতো সদস্য ও প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় নিশ্চিত করতে হবে। সংগঠনের অগ্রগতির জন্য অর্থনৈতিক স্বচ্ছতা অত্যন্ত জরুরি। বর্তমান সরকারও স্কাউটস আন্দোলনের প্রতি গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষণে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক (হিসাব) এস এম জাহিরুল আলম, সহকারী পরিচালক (হিসাব) মো. ফিরোজ আহমেদ, সুনামগঞ্জ জেলা স্কাউটসের সাধারণ স¤পাদক শেখ নজরুল ইসলাম, কমিশনার কানন বন্ধু রায় এবং সদর উপজেলা স্কাউটসের সাধারণ স¤পাদক মো. বুরহান উদ্দিন প্রমুখ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৪০ জন কমিশনার, সাধারণ স¤পাদক ও কোষাধ্যক্ষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স