সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:৩৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:৩৮:২৩ পূর্বাহ্ন
পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে মাদক নির্মূল অভিযানে কঠোর মনোভাব নিয়ে কাজ করছে সদর মডেল থানা পুলিশ। অভিযানে মাঠপর্যায়ে সার্বিক নেতৃত্ব দিচ্ছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম। তার দিকনির্দেশনায় শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঘাসিগাঁও এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৃত আব্দুল জব্বারের ছেলে মনু মিয়া (৫০)কে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, মনু মিয়ার বিরুদ্ধে আদালত থেকে সাজাপ্রাপ্ত পরোয়ানা থানায় এসেছে। এছাড়া পূর্বের একটি মাদক মামলায় তার তিন বছরের সাজাও রয়েছে। একই অভিযানে গাঁজাসহ আরও এক যুবককে আটক করা হয়। আটককৃত অপর আসামি হলেন বদিপুর নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মো. সেলিমের ছেলে মোহাম্মদ বিজয় (১৯)। অভিযানে এসআই আবু হানিফ, এসআই রবিউল, এএসআই জহিরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্য মোতালেব অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স