সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ডাকাতির প্রস্তুতি মামলায় যুবকের ৫ বছরের সশ্রম কারাদন্ড

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৪৫:৩৬ পূর্বাহ্ন
ডাকাতির প্রস্তুতি মামলায় যুবকের ৫ বছরের সশ্রম কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক হওয়া এক মামলায় তুষার মিয়া নামে এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড- প্রদান করা হয়েছে। রোববার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। মামলাটি ছিল জি.আর মামলা নং-২৭/২০২২ (সদর), যা সদর মডেল থানার মামলা নং-০৭, তারিখ ০৭ ফেব্রুয়ারি ২০২২ থেকে উদ্ভূত। দন্ডপ্রাপ্ত তুষার মিয়া সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সুনামগঞ্জ পৌরসভার নবীনগর এলাকার শাহীন কলোনীতে বসবাস করতেন। আদালত তাকে দন্ড বিধির ৩৯৯ ধারায় দোষী সাব্যস্ত করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ভোর রাতে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাত্রিকালীন ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উকিলপাড়া এলাকার সৈকত মেগা শপের সামনে ৭/৮ জন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তুষার মিয়াকে একটি সিএনজি অটোরিকশাসহ আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও অটোরিকশা থেকে একটি স্টিলের টিপ চাকু, একটি ধারালো ছোরা, একটি চাপাতি এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তুষার মিয়াসহ পলাতক আসামি এনামুল হক বাদশা ও মতিউর রহমান এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে দন্ড-বিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তুষার মিয়ার বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য