সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

শহর থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার, আটক ২

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৪৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৮:৪৬:৪৭ পূর্বাহ্ন
শহর থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার, আটক ২
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে বিশেষ অভিযান চালিয়েছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। রবিবার ভোররাতে পরিচালিত এ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে এবং চুরি হওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি সুনামগঞ্জ শহরে মোটরসাইকেল চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও র‌্যাব-এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওসি মোহাম্মদ রতন শেখ। এ সময় উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা আরিফ, এসআই অভিজিৎসহ পুলিশের একটি চৌকস দল। এছাড়া র‌্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার সরেজমিনে উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন। আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামে নায়েব আলীর ছেলে আলতাব হোসেন (৪২) এবং সুনামগঞ্জ সদর উপজেলার কামারগাঁও গ্রামের মৃত হেলালুল ইসলামের পুত্র মোহাম্মদ শরিফুল ইসলাম রিমন (৩২)। পুলিশ জানায়, রবিবার ভোররাতে সুনামগঞ্জ শহরের শাহীন ক্যাফে রেস্টুরেন্টের সামনে থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স