সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৬ ০২:১৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৬ ০২:১৭:১২ পূর্বাহ্ন
মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা
স্টাফ রিপোর্টার :: মাল্টিমিডিয়া সাংবাদিকতা নিয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বিলেতের মেধাবী সাংবাদিক আ স ম মাসুমকে নিয়ে শিখন আড্ডার আয়োজন করে। সোমবার রাত ৮টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন মাল্টিমিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আ স ম মাসুম মোবাইল সাংবাদিকতা, সোর্সের নিরাপত্তা, নীতি নৈতিকতাসহ প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রানার টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ স ম মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ স¤পাদক এমরানুল হক চৌধুরী, সাবেক সাধারণ স¤পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র, কালবেলার প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সদস্য এ কে কুদরত পাশা, বাসসের জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটি সদস্য আমিনুল হক, যুগ্ম সাধারণ স¤পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদস্য ও বৈশাখি টিভির প্রতিনিধি কর্ণবাবু দাস, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি ও সদস্য আল আমিন, ইউনিটির সদস্য ও বাংলা টিভির প্রতিনিধি ফোয়াদ মণি প্রমুখ। আলোচক আ স ম মাসুম বলেন, সাংবাদিকতার সংজ্ঞা বদলে গেছে। এখন প্রযুক্তিই সাংবাদিকতা নিয়ন্ত্রণ করছে। তবে নীতি নৈতিকতা মেনে, সোর্সের সুরক্ষা দিয়ে যথাসমযে সঠিক কাজটিই করতে হবে। স্ক্রল বা ভাইরালের পিছনে না ছুটে কমিউনিটি নিউজের দিকে গুরুত্ব দিতে হবে। তিনি বর্তমান সময়ের সাংবাদিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব, ভিডিও স্টোরিটেলিং, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ের রিপোর্টিংয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা মুক্ত আলোচনায় বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আ স ম মাসুম আমাদের প্রেরণা হতে পারেন। এ ধরনের আয়োজন তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স