সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

শ্রীলঙ্কায় বামপন্থিদের বিস্ময়কর উত্থান যেভাবে হলো

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০১:০১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০১:০১:১১ পূর্বাহ্ন
শ্রীলঙ্কায় বামপন্থিদের বিস্ময়কর উত্থান যেভাবে হলো
সুনামকণ্ঠ ডেস্ক :: শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থি নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে। রোববার (২২ সেপ্টেম্বর) নির্বাচনের ফল ঘোষণার পরদিনই দেশ পরিচালনার ভার গ্রহণ করেছেন তিনি। এর মাধ্যমে অনন্য এক রেকর্ডের মালিক হলেন দিশানায়েকে। শ্রীলঙ্কার ইতিহাসে তিনিই প্রথম বামপন্থি নেতা, যিনি প্রেসিডেন্টের চেয়ারে বসলেন। ২০২২ সালে গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালানোর দুই বছরেরও বেশি সময় পর ফের নির্বাচিত প্রেসিডেন্ট পেলো শ্রীলঙ্কা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দিশানায়েকে। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। আর অন্তর্বর্তী সরকারের প্রধান রনিল বিক্রমাসিংহে পেয়েছেন মাত্র ১৭ শতাংশ ভোট। ক্ষমতাচ্যুত রাজাপাকসে পরিবারের নবীন সদস্য হিসেবে নির্বাচন করেছিলেন নামাল রাজাপাকসে। তবে লড়াইয়ে দাঁড়াতেই পারেননি তিনি। মাত্র ২ দশমিক ৫৭ শতাংশ ভোট পেয়েছেন নামাল। বামপন্থিদের অবিশ্বাস্য উত্থান : এবারের নির্বাচনে ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী ছিলেন জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের প্রধান অনূঢ়া কুমারা দিশানায়েকে। এই জোট এর আগে কখনো শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না। দেশটির ২২৫ সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র তিনটি। কিন্তু গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে জেভিপির জনপ্রিয়তা বাড়তে থাকে। ওই বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির। আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয়। বিশেষ করে সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলটির অনড় অবস্থান জনগণের মনোযোগ আকর্ষণ করে। দলের সঙ্গে বাড়তে দিশানায়েকের ব্যক্তিগত আবেদনও। একই সময়, রাজাপাকসেদের পতনের পর শ্রীলঙ্কার হাল ধরা প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষকে রুষ্ট করে। তিনি মূলত অর্থনীতির চাকা সচল করতে গিয়ে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নেন। আয়কর বৃদ্ধি, নিত্যপণ্যের ওপর করারোপ, ভর্তুকি কমানোর মতো সিদ্ধান্তগুলোর কারণে ভোটারদের কাছে অপ্রিয় বনে যান রনিল। শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির বিরুদ্ধে শক্ত কোনো কর্মসূচি দিতে ব্যর্থ বিরোধী দলের ওপরও ভরসা রাখতে পারেনি সাধারণ মানুষ। আর রাজাপাকসে পরিবারের সদস্য নামালকে বিবেচনাতেই আনেননি বেশিরভাগ ভোটার। এ অবস্থায় চমক দেখায় মার্ক্সবাদী দল জেভিপি। বামপন্থি দলটি একসময় সশস্ত্র সংগ্রামে লিপ্ত ছিল। গত শতকের সত্তর ও আশির দশকে দুটি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তারা। কিন্তু রাষ্ট্র এর চরম প্রতিশোধ নেয়। গণগ্রেফতার, নির্যাতন, অপহরণ ও গণহত্যায় দল সংশ্লিষ্ট কমপক্ষে ৬০ হাজার মানুষ নিহত হন। এর মধ্যে দলের প্রতিষ্ঠাতা রোহানা উইজেবিরাসহ বেশিরভাগ জ্যেষ্ঠ নেতাও ছিলেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ৫৫ বছর বয়সী দিশানায়েকে জেভিপির পলিটব্যুরো সদস্য হন। দলও সহিংসতার পথ থেকে সরে আসে। শান্তির পথে বিপ্লব অর্জনের কথা ঘোষণা করে তারা ভোটে অংশ নিতে শুরু করে। যদিও বিগত সংসদে তাদের মাত্র তিনজন সংসদ সদস্য ছিলেন। কিন্তু এবার সবাইকে চমকে দিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার গঠন করছে শ্রীলঙ্কার বামপন্থিরা। বিশ্লেষকদের মতে, দিশানায়েকে সমাজের বিভিন্ন অংশের মধ্যে একটি বৃহত্তর জোট গড়ে তুলতে পেরেছেন। এটিই তাকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন