সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সুনামগঞ্জ সদর হাসপাতালে শিগগির চালু হচ্ছে আইসিইউ সেবা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:০১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:০১:২৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর হাসপাতালে শিগগির চালু হচ্ছে আইসিইউ সেবা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে শিগগিরই আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) সেবা কার্যক্রম চালু হচ্ছে। ইতোমধ্যে আইসিইউ বিভাগের জন্য ৪ জন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন উদ্যোগের অংশ হিসেবে হাসপাতালটিকে একটি শিশু ভেন্টিলেটর ও পাঁচটি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ওষুধাগারে (সিএমএসডি) আয়োজিত ভেন্টিলেটর ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। অনুষ্ঠানে দেশের ১০টি জেলা সদর হাসপাতালের জন্য একটি করে শিশু ভেন্টিলেটর ও পাঁচটি করে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ করা হয়। এসব হাসপাতালে দ্রুত আইসিইউ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। যেসব জেলা সদর হাসপাতালে এ সুবিধা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সুনামগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, যশোর, মাদারীপুর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও শেরপুর। এছাড়া ঢাকায় বাংলাদেশ শিশু ইনস্টিটিউট ও হাসপাতালেও চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির সময় বিশ্বব্যাংকের সহায়তায় বিভিন্ন হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপন করা হলেও প্রকল্প শেষ হওয়ার পর জনবল সংকটের কারণে অনেক জেলার আইসিইউ সেবা বন্ধ হয়ে যায়। নতুন উদ্যোগের মাধ্যমে সেগুলো পুনরায় চালু করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে দেশে ৪২ জেলার ৭৪টি সরকারি হাসপাতালে ১ হাজার ৩৭২টি আইসিইউ বেড রয়েছে। তবে এখনো ২২ জেলায় কোনো আইসিইউ সুবিধা নেই। এর মধ্যে রাজধানী ঢাকাতেই ৫৫ শতাংশ আইসিইউ বেড কেন্দ্রীভূত রয়েছে। এদিকে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় সরকারি হাসপাতালে ‘সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম’ বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ