সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:০২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:০২:০৮ পূর্বাহ্ন
নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: “নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলুন” - এই আহ্বান জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকেল ৪টায় শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, পরিবার ও গণপরিসরে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা এবং নৃশংস আচরণের প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য, স্বাস্থ্য ও সমাজকল্যাণ স¤পাদক অপর্ণা দেবী লিপা এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড স¤পাদক সাবিয়া বেগম ও শিক্ষা ও সংস্কৃতি স¤পাদক আরতী পাল। সমাবেশ সঞ্চালনা করেন সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী। বক্তারা বলেন, নারীরা সমাজের অর্ধাঙ্গ। নারী ও কন্যাশিশুর প্রতি নৃশংস সহিংসতা এবং তাদের দমিয়ে রাখার অপচেষ্টা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের পথে বড় বাধা। তারা নারী নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং বিচারব্যবস্থা আরও কঠোর করার দাবি জানান। সমাবেশ থেকে নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ