সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

প্রীতিরাণী দাস ও আফতাব আহমেদ দিরাইয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

  • আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০১:০৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০১:০৯:৫৮ পূর্বাহ্ন
প্রীতিরাণী দাস ও আফতাব আহমেদ দিরাইয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
দিরাই প্রতিনিধি :: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিরাই উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিরাণী দাস। একইসঙ্গে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফতাব আহমেদ। মঙ্গলবার উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষকগণ জানান, এ স্বীকৃতি তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রীতিরাণী দাস ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আফতাব আহমেদ বলেন, কাজের স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত। এই অর্জন আগামী দিনের পথচলায় আমাদের আরও সাহস ও প্রেরণা যোগাবে। তারা উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ