সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
দুই লক্ষাধিক টাকার মালামাল লুট

জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে দুর্ধর্ষ চুরি

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫৬:৪৮ পূর্বাহ্ন
জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে দুর্ধর্ষ চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে লাইব্রেরিতে এসে চুরির আলামত দেখতে পান সংশ্লিষ্টরা। এই ঘটনায় নগদ ২৭ হাজার ৩শত ৯৬ টাকা এবং ২ লাখ টাকার মালামাল চুরি হয়ে যায়। জানাযায়, মঙ্গলবার রাতে নিয়মিত কার্যক্রম শেষে অন্যান্য দিনের মতো সংশ্লিষ্ট সবাই লাইব্রেরি থেকে চলে যান। পরদিন বুধবার দুপুর ১২টার দিকে লাইব্রেরির দায়িত্বশীলরা এসে কলাপসিবল গেইটের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের তালা ভাঙা ও মালামাল চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চোরেরা লাইব্রেরির সেক্রেটারির অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ, আসবাবপত্র ও সিসি ক্যামেরা নিয়ে যায়। এছাড়া লাইব্রেরিয়ানের কক্ষের ওয়াইফাই যন্ত্রাংশ ও ক¤িপউটার যন্ত্রপাতি নিয়ে যায়। এছাড়া দ্বিতীয় তলার বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে এবং মাইকের সুটকেসের তালা ভেঙে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান বলেন, আমি প্রতিদিনের মতো লাইব্রেরির গেইট খুলতে গিয়ে তালা ভাঙা দেখতে পাই। পরে ভেতরে গিয়ে দেখি বিভিন্ন কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়েছে। আমরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ বলেন, পাবলিক লাইব্রেরিতে চুরির সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দায়িত্বশীল পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং চোরকে আটক করতে আমরা অভিযান চালাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী