সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তাহিরপুরে ‘বিজিবির সোর্স’ সন্দেহে যুবককে হত্যা, ৭ জনের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১০:১৪:৩২ পূর্বাহ্ন
তাহিরপুরে ‘বিজিবির সোর্স’ সন্দেহে যুবককে হত্যা, ৭ জনের বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় প্রকাশ্যে গলাকাটার হুমকি দেওয়ার পর যুবক আঙ্গুর মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, শুধুমাত্র ‘বিজিবির সোর্স’ সন্দেহে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ মে নিহত আঙ্গুর মিয়ার স্ত্রী হাজেরা খাতুন বাদী হয়ে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাজাই সীমান্ত গ্রামে সংঘটিত এ হত্যাকা-ের ঘটনায় রাজাই গ্রামের আব্দুল বারেকের ছেলে আকরাম হোসেন, তার সহোদর জাকির হোসেন, মৃত আহম্মদ আলীর ছেলে মাফিক এবং আব্দুল হেকিমের ছেলে হেলালকে আসামি করা হয়েছে। এছাড়া আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, গত শনিবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার রাজাই সীমান্ত গ্রামে স্থানীয় পেশাদার মাদক ও ভারতীয় বিড়ি চোরাকারবারিরা বিজিবির সোর্স সন্দেহে আঙ্গুর মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহতের স্ত্রী হাজেরা খাতুন জানান, শনিবার রাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চাঁনপুর বিওপির বিজিবি সদস্যরা ভারতীয় বিড়ির একটি চালান আটক করে তাদের বাড়ির উঠানে আসেন। কিছু সময় পর বিজিবি’র টহল দল উদ্ধারকৃত চালান নিয়ে ক্যা¤েপ ফিরে যায়। তিনি জানান, বিজিবি সদস্যরা চলে যাওয়ার পর বাড়ির অদূরে একটি সেতুর ওপর দাঁড়িয়ে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারি তার স্বামীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল। রাত প্রায় ৩টার দিকে স্বজনদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আঙ্গুর মিয়া তাদের শনাক্ত করতে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। হাজেরা খাতুন আরও অভিযোগ করেন, বিজিবি ক্যাম্পে ফিরে যাওয়ার পর স্থানীয় কয়েকজন চোরাকারবারি আঙ্গুর মিয়ার বড় ভাই ও পরিবারের সদস্যদের হুমকি দেয়। তারা অভিযোগ করে যে, বিড়ির চালান বিজিবিকে ধরিয়ে দেওয়ার কারণে ‘রাত পোহালেই আঙ্গুর মিয়াকে দেখে নেওয়া হবে’ বলে প্রকাশ্যে শাসিয়ে যায়। পরদিন রবিবার সকালে বাড়ির অদূরে রাজাই মিশন স্কুলসংলগ্ন এলাকা থেকে আঙ্গুর মিয়ার মরদেহ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানাযায়, হত্যাকা-ের খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত কয়েকজন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ বিষয়ে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। নিহতের গলা, হাত ও মুখম-লে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী