সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চিকিৎসকের সুরক্ষা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ড্যাবের মানববন্ধন

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০৯:৫৮:৫৬ পূর্বাহ্ন
চিকিৎসকের সুরক্ষা ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ড্যাবের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার চিকিৎসকরা। গত মঙ্গলবার (১৯ মে) সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল চত্বরে ‘চিকিৎসকের সুরক্ষা, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা’ স্লোগানকে সামনে রেখে জেলার সর্বস্তরের চিকিৎসকদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সুনামগঞ্জ জেলা শাখা। ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ডা. সালমান আহমদ তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী, ডা. মাহমুদুর রহমান রকি, ডা. সুজিত সরকার, ডা. এনামুল হক খান, ডা. জাহাঙ্গীর কবীর, ডা. নিশাত তাসনীম, ডা. লিপিকা দাস, ডা. অতনু ভট্টাচার্য, ডা. ননী ভূষণ তালুকদার, ডা. আশুতোষ সিংহ প্রমুখ। সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী তার বক্তব্যে দেশের ক্রান্তিকালে চিকিৎসকদের অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। পাশাপাশি, সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এক্ষেত্রে তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। ড্যাবের আজীবন সদস্য ডা. সুজিত সরকার বলেন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ চিকিৎসকদের সাথে অতীতে ছিলেন, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যা¤েপর দাবি জানান। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ডা. নিলুফা ইয়াসমিন, ডা. সাইফুল ইসলাম, ডা. বাদরুল ইসলাম, ডা. নিরুপম রায়, ডা. লোপা রানী দত্ত, ডা. আবুল কালাম, ডা. সালাউদ্দিন আহমেদ, ডা. হুজাইফা মাহমুদ, ডা. জহর লাল শিপলু, ডা. সঞ্জিত তালুকদার, ডা. সৌরভ, ডা. সাবিরুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ