সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:৪৬:৩২ পূর্বাহ্ন
বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহ¯পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহসানুল মিয়া (১৬) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি আলী রহমানের ছেলে। আহসানুল এবার বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন। নিহতের চাচা হাসান ইমাম বলেন, আহসানুলের বাবা নেই। পরিবারের সহযোগিতার জন্য অবসরে বিভিন্ন টুকিটাকি কাজ করতেন তিনি। বুধবার তার পরীক্ষা শেষ হয়। পরদিনই নির্মাণকাজ করতে গিয়ে প্রাণ হারান। ঘটনার পর থেকে তার মা বারবার মূর্ছা যাচ্ছেন। আহসানুল বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি পরিবারের দায়িত্বও নেওয়ার চেষ্টা করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি তিনতলা ভবনের নির্মাণকাজ চলাকালে ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে তাহিরপুর সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ আলাউল হক সরকার বলেন, পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইনের পাশেই ভবনটির নির্মাণকাজ চলছিল। কিন্তু কাজ শুরুর আগে লাইন বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়নি। ভবন নির্মাণের বিষয়েও আমাদের অবগত করা হয়নি। তবে ভবনের মালিক সাজু আহমেদ দাবি করেন, চার মাস আগে থেকেই বিদ্যুতের লাইন সরানোর জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। তাদের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ছেলেটা মেধাবী ছিল। সব বিষয়ের তত্ত্বীয় পরীক্ষা দেওয়া শেষ শুধু ব্যবহারিক পরীক্ষাটা বাকি ছিল। বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ