সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম

স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার দায়ে স্বামীর ৭ বছরের কারাদন্ড

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১০:৪৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১০:৪৮:২৭ পূর্বাহ্ন
স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার দায়ে স্বামীর ৭ বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় স্বামীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ড-প্রাপ্ত ব্যক্তি হলেন আশরাফ হোসেন ওরফে আশরাফ হোসাইন রুম্মান (৩৫)। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার দুবাগ এলাকার বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, জি.আর মামলা নং-১৫৯/২০২০ (সদর) মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান চৌধুরী এ রায় প্রদান করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের একটি এলাকার বাসিন্দা ভুক্তভোগী নারীর সঙ্গে ২০১৭ সালের ৩০ অক্টোবর আশরাফ হোসাইন রুম্মানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযোগে বলা হয়, সংসার জীবনে স্বামী বিভিন্ন সময় প্রতারণার মাধ্যমে স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। পরবর্তীতে পারিবারিক কলহের জেরে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন এবং পরে সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে আপত্তিকর ছবি পাঠানোর পাশাপাশি একটি ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অশ্লীল ছবি প্রকাশ করা হয়। ২০২০ সালের ১৬ মে ভুক্তভোগী ফেসবুকে নিজের আপত্তিকর ছবি দেখতে পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরে সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। মামলার তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ দ-াদেশ প্রদান করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল

যন্ত্রপাতির অভাবে চালু হচ্ছে না ডায়াবেটিস হাসপাতাল