সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জাহাঙ্গীরনগর ইউনিয়নের দলাই নদীর পূর্বপাড়ে বাঁধ নির্মাণের দাবি

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৪ ০১:১৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৪ ০১:১৯:৫৪ পূর্বাহ্ন
জাহাঙ্গীরনগর ইউনিয়নের দলাই নদীর পূর্বপাড়ে বাঁধ নির্মাণের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের দলাই নদীর পূর্বপাড়ে কয়েক বছর ধরে বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ছোট কাংলার হাওরের জমির ফসল বছর বছর ক্ষতি হয়ে আসছে। দলাই নদী দিয়ে প্রবাহিত পাহাড়ি ঢলে এসব জমির ফসল নষ্ট হচ্ছে। তাই এবার দলাই নদীর পূর্বপাড়ে বেড়িবাঁধ নির্মাণের এবং পশ্চিমপাড়ে বাঁধ সংস্কারের দাবি জানান। স্থানীয়রা কৃষকেরা জানান, বর্ষা শুরুর আগে থেকে পাহাড়ি ঢল দলাই নদী উপচে উঠে পানি প্রবাহিত হয়। এ সময় ছোট কাংলার হাওরে থাকা বোরো ফসল তলিয়ে যায়। এতে জমির ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি থেকে বাঁচতে দলাই নদীর পূর্বপাড়ে বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক আব্দুল লতিফ, স্থানীয় কৃষক তমিজ উদ্দিন, কৃষক গিয়াস উদ্দিন, কৃষক শওকত আলী, কৃষক ইউনুস আলীসহ অন্যান্য বাসিন্দারা বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রশিদ আহমদ জানান, দলাই নদীর পূর্বপাড়ে কয়েক বছর ধরে বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় ছোট কাংলার হাওরের জমির ফসল বছর বছর ক্ষতি হয়ে আসছে। দলাই নদী দিয়ে প্রবাহিত পাহাড়ি ঢলে এসব জমির ফসল নষ্ট হচ্ছে। একই সাথে ঘরবাড়ির ক্ষতি হচ্ছে। তাই এখানে এবার বেড়িবাঁধ নির্মাণ জরুরি প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স