সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬

সুনামগঞ্জ সদর উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় ও শিক্ষকদের নাম ঘোষণা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১১:১১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১১:১১:০৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় ও শিক্ষকদের নাম ঘোষণা
স্টাফ রিপোর্টার :: প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কাব শিক্ষক নির্বাচন করা হয়েছে। গত ১৯ মে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিপ্লব চন্দ্র সরকার স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়। ঘোষিত ফলাফলে সদর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন এরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বণিক। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন জানিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মিতা ভট্টাচার্য্য। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনক লাল চক্রবর্তী। অন্যদিকে শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজব আলী নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় দক্ষতার ভিত্তিতে এ নির্বাচন স¤পন্ন করা হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের স্বীকৃতি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী