সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

শিশু রামিসা হত্যার বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৩৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৩৬:৪২ পূর্বাহ্ন
শিশু রামিসা হত্যার বিচার ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: শিশু রামিসা হত্যার বিচারসহ কন্যাশিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সুনামগঞ্জ সদর এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন। সুজন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও প্যান সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ সদর পিএফজির সমন্বয়কারী ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসা হত্যাকা-ের মতো নির্মম ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের অপরাধ দমনে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিকল্প নেই। বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তারা বলেন, দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী। নারী ও কন্যাশিশুদের ঝুঁকির মধ্যে রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব নয়। মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজন উপদেষ্টা ও লেখক সুখেন্দু সেন, সুজনের নির্বাহী সদস্য ও ইসলামগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ আলী, সদর পিএফজির নারী অ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুবি, পিস অ্যাম্বাসেডর সালেহিন চৌধুরী শুভ, সিরাজুল ইসলাম পলাশ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল, সাতগাঁও জিবদারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নোমান আহমদ, সুজনের নির্বাহী সদস্য মোহাম্মদ আবু নাসার, সাংগঠনিক স¤পাদক নুরুল হাছান আতাহের, আশরাব আলী, মোসায়েল আহমদ, নুর জাহান বেগম, সাংবাদিক রকিব মিয়া তালুকদার, সাংবাদিক আমিনুল হক, কর্ণবাবু দাস, বিটু বড়–য়া, মছিহুর রহমান রাসেল, রোশনা আক্তার তৃষ্ণা, রিনা আক্তার, ওয়াইপিএজির তুর্য দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স