সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

রঙ্গারচর, কাঠইর ও জাহাঙ্গীরনগরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৩৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৩৭:৩৩ পূর্বাহ্ন
রঙ্গারচর, কাঠইর ও জাহাঙ্গীরনগরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর, জাহাঙ্গীরনগর ও কাঠইর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। গত শনিবার দিনভর এ কর্মসূচির চাল ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে একযোগে বিতরণ করা হয়। রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও পরিষদ কার্যালয় থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে চেয়ারম্যান আব্দুল হাই। এ সময় পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান আব্দুল হাই জানান, পরিবার প্রতি ১০ কেজি হারে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ১২৬৮টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এ সময় তদারকির দায়িত্বে থাকা সদর উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কোন প্রকার অনিয়ম ব্যতীত সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। এদিকে, জাহাঙ্গীরনগর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান রসিদ আহমদ শনিবার সকালে পরিষদ কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় পরিষদের অন্যান্য মেম্বারগণ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান রসিদ আহমদ জানান, জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১২৭৬টি পরিবারের মধ্যে কর্মসূচির চাল ১০ কেজি হারে বিতরণ করা হয়েছে। তদারকীর দায়িত্বে ছিলেন সদর উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা আলী রাজা। তিনি বলেন, অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন সুনামগঞ্জ জেলার রফিকুল ইসলাম জানান, সার্বিক নিরাপত্তা সহিত কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচির চাল গ্রহণ করেছেন। এদিকে কাঠইর ইউনিয়নে উক্ত কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান শামছুল হক মুফতি জানান. ৮৬০ জন দরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। বিতরণ পর্বে তদারকীর দায়িত্বে ছিলেন বিআরডিবি অফিসের কর্মকর্তা মোহাম্মদ উল্লা। তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে

সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে