সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

আলফাত উদ্দিন আহমদের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৪৭:১৩ পূর্বাহ্ন
আলফাত উদ্দিন আহমদের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আলফাত উদ্দিন আহমদ (মোক্তার সাহেব)-এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোকর‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরে একটি শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আরপিননগর ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে শোকসভায় মিলিত হয়। শোকসভায় বক্তব্য রাখেন রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমদ, সাধারণ স¤পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন ও অ্যাডভোকেট এনাম আহমদ। এসময় রিকশা শ্রমিক ইউনিয়নের শতাধিক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আলফাত উদ্দিন আহমদ অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তৎকালীন মুসলিম ছাত্র ফেডারেশনের সদস্য হিসেবে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হন। তারা আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সুনামগঞ্জ মহকুমায় একজন ভাষাসৈনিক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। এরপর থেকে গণতন্ত্র, মানবাধিকার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন স¤পৃক্ত ছিলেন তিনি। বক্তারা আর বলেন, সুনামগঞ্জবাসীর সুবিধার্থে ১৯৫৬ সালে মাহমুদখালী খাল খনন এবং ১৯৭৪ সালে পান্ডার খালে বাঁধ নির্মাণে আলফাত উদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। আমৃত্যু তিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আন্দোলন-সংগ্রামের পথে নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও কখনো আদর্শচ্যুত হননি বলে বক্তারা উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা