সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম আহমদ শফী

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১০:৫৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১০:৫৭:৩২ পূর্বাহ্ন
বিভাগীয় পর্যায়ে আবারও শ্রেষ্ঠ ইমাম আহমদ শফী ছবি: শ্রেষ্ঠ ইমামের পুরস্কার গ্রহন করছেন মাওলানা আহমদ শফী।
স্টাফ রিপোর্টার::
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিলেট বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমন্বয়ে বিভাগীয় ইমাম সম্মেলনে আবারও শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা আহমদ শফী। বিভাগীয় পর্যায়ে তাঁর দ্বিতীয়বারের মতো এই অর্জন।
শনিবার দুপুরে সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির তাঁর হাতে শ্রেষ্ঠ ইমামের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জানা যায়, হাফিজ মাওলানা আহমদ শফী দীর্ঘ ১০ বছর ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার ইকড়ছই শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট মসজিদের পেশ ইমাম ও খতিব হিসেবেও কর্মরত রয়েছেন।
তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামুড়া গ্রামের কৃতী সন্তান। বিভাগীয় পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন মহল, ধর্মীয় ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স