সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

জগন্নাথপুরে জমে উঠেছে পশুর হাট

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৩৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:৩৩:১৮ পূর্বাহ্ন
জগন্নাথপুরে জমে উঠেছে পশুর হাট
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রোববার ছিল জগন্নাথপুর পৌর সদরের হাটবার। হেলিপ্যাড মাঠে বসে কোরবানির পশুর হাট। হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারি ও কৃষকেরা আকর্ষণীয় গরুর পসরা সাজিয়ে বসেন। সকালের দিকে বৃষ্টি হলেও দুপুরের পরে জমে উঠে হাট। হাটে দেশীয় গরুর আমদানি ছিল লক্ষ্য করার মতো। হাটে যেভাবে গরুর আমদানি হয়েছে, তেমনি ক্রেতাদেরও উপচেপড়া ভিড় ছিল। হাটে গরু নিয়ে বসতে বসতে এক পর্যায়ে হেলিপ্যাড মাঠ ছাড়িয়ে পশ্চিম দিকে পুরান থানার সামন, দক্ষিণ দিকে নতুন থানা এলাকা ও পূর্ব দিকে আর্চসেতু পর্যন্ত বর্ধিত হয়ে যায়। ফলে পৌর পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। যদিও যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও হাটের ইজারাদারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন। হাটে পশুর দাম নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়। ক্রেতারা বলছেন অন্য বছরের তুলনায় এবার গরুর দাম বেশি। তবে ক্রেতারা বলছেন তুলনামূলকভাবে দাম কম। হাটে ক্রেতারা এসে প্রথমে পছন্দের গরু বেছে নেন। পরে শুরু হয় দাম কষাকষি। এক পর্যায়ে গরু বেচাকেনা হয়। এভাবেই সারা দিন হাটে প্রচুর গরু বেচাকেনা নিয়ে জমজমাট হয়ে উঠে পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমাগম হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স