সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১২:৫০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১২:৫০:৫৬ পূর্বাহ্ন
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজন। শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে সংগঠনের নিজস্ব অর্থায়নে অর্ধশতাধিক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়। এতে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। সংগঠনের সভাপতি মাহবুবা জেবার সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক ওবায়দুল হক ও বর্ণা দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি বলেন, ভালো কাজের সঙ্গে সবাইকে স¤পৃক্ত হওয়া উচিত। বিশ্বজন আজ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে সমাজে কেউ অবহেলিত থাকবে না। তিনি আরও বলেন, ছিন্নমূল মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ একটি ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সংগঠনের উপদেষ্টা নূরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কামরুজ্জামান কামরুল, কুদরত পাশা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানান, ঈদের দিন ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগও নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা