সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

২৯ কার্যদিবসের মধ্যে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির ফাঁসির আদেশ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০১:০০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০১:০০:৪০ পূর্বাহ্ন
২৯ কার্যদিবসের মধ্যে শিশু ধর্ষণ মামলার রায়, আসামির ফাঁসির আদেশ
সুনামকণ্ঠ ডেস্ক :: মেহেরপুরে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন নামের একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। ২৯ কার্যদিবসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে এই মামলার রায় দিলেন আদালত। ফাঁসির দ-প্রাপ্ত আসামি শাকিল হোসেন মেহেরপুরের গাংনীর একটি গ্রামের বাসিন্দা। মেহেরপুর নারী ও শিশু দমন এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনীর একটি গ্রামের পঞ্চম শ্রেণিতে পড়–য়া শিশুটিকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেন শাকিল হোসেন। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটক করে গণপিটুনি দেন। এরপর পুলিশ তাকে আটক করে। পরে শিশুটির বাবা গাংনী থানায় মামলা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার পর ২৯ কার্যদিবসের মধ্যে ১২ জন সাক্ষীর ভার্চুয়ালি ও সশরীরে জবানবন্দি গ্রহণ ও জেরা করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও চিকিৎসকের প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার আদালত আসামি শাকিল হোসেনকে মৃত্যুদ- ও ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছর কারাদ-ের আদেশ দেন। জরিমানার টাকা আসামির স্থাবর-অস্থাবর স¤পত্তি নিলামে বিক্রি করে আদালতের মাধ্যমে ভুক্তভোগীর পরিবারকে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন। রায়ের পর ভুক্তভোগী শিশুর পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামির আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা