সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার
বিদ্রোহ ও মানবতার কবিকে স্মরণ

নজরুলের সাম্যচেতনা আজও সমান প্রাসঙ্গিক

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৯:৫৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৯:৫৮:২০ পূর্বাহ্ন
নজরুলের সাম্যচেতনা আজও সমান প্রাসঙ্গিক
স্টাফ রিপোর্টার :: “গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” - জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অমর বাণী আজও বাঙালির চেতনায় সমানভাবে অনুরণিত হয়। বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক এই মহান কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত আলোচনা সভা। সোমবার সন্ধ্যায় শহরের মুক্তারপাড়া এলাকায় দৈনিক সুনামকণ্ঠ কনফারেন্স হলে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। সভায় সভাপতিত্ব করেন প্রভাষক দুলাল মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম। কবি অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, লেখক ও গবেষক সুখেন্দু সেন, কবি কুমার সৌরভ, দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়, প্রভাষক মোশাররফ হোসেন, আহমেদ নুর আলবাব, শিক্ষক সাজাউর রহমান ও সুরঞ্জিত গুপ্ত রঞ্জু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও গল্পকার আকরাম উদ্দিন, শিক্ষক শাহ মো. কামরুজ্জামান, গোপেন্দ্র সমাজপতি, ফয়সাল বিন আব্দুল মতিন, মাহফুজ বিন জাহাঙ্গীর, আদিল আরমান, ইসমাইল হোসেন, সম্পা চন্দ, শেখ মোশাররফ, বিকাশ চন্দ আপন, সাংবাদিক মোহাম্মদ নুর ও নাসিম আহমদসহ অনেকে। বক্তারা বলেন, কবি নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শনে যেমন প্রতিবাদের আগুন জ্বলেছে, তেমনি মানবতা, প্রেম, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের সুরও সমানভাবে ধ্বনিত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মুক্তি ও সাম্যের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করেছেন। তারা আরও বলেন, বর্তমান সময়ে যখন সমাজে বিভেদ, হিংসা ও অসহিষ্ণুতা বাড়ছে, তখন নজরুলের আদর্শ নতুন প্রজন্মের সামনে আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। সাহিত্যচর্চা, সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকা-ের মধ্য দিয়েই তাঁর চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব। আলোচনা সভায় বক্তারা স্মরণ করেন নজরুলের সংগ্রামী জীবনকেও। দুঃখ, দারিদ্র্য ও অভাব-অনটনের মধ্য দিয়েও তিনি অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন। বাংলা ভাষার পাশাপাশি ফার্সি, উর্দু ও নাগরি ভাষার শব্দভা-ার ব্যবহার করে সাহিত্যে তিনি নির্মাণ করেছেন এক অনন্য বৈচিত্র্য। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রজত কান্তি সোম বলেন, মানুষের অন্তর্জগতের বেদনা ও ভাবনা সবাই উপলব্ধি করতে পারে না; সত্যের কণ্ঠে যারা কথা বলেন, তারাই সেই অনুভূতিকে প্রকাশ করতে সক্ষম হন। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা ভাষার পাশাপাশি ফার্সি, উর্দু ও নাগরি ভাষার সমন্বয়ে সাহিত্যে এক অনন্য বৈচিত্র্য সৃষ্টি করেছেন। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলার শেষ নেই। তাঁদের সাহিত্যকর্ম ও রচনা সমগ্র পাঠ করলেই তাঁদের চিন্তা-চেতনা, দর্শন ও মানবিকতার গভীরতা সহজেই অনুধাবন করা যায়। নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত এক বিদ্রোহী কবি, যিনি সাম্য, মানবতা ও ন্যায়বিচারের পক্ষে আজীবন সোচ্চার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে