সুনামগঞ্জ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত

সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১০:০০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১০:০০:৪৫ পূর্বাহ্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে
রাষ্ট্রের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য রক্ষা আজকের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর একটি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্য সেই বিতর্ককেই আবার সামনে নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণ নিয়ে তার উদ্বেগ একেবারে অমূলক নয়। বাস্তবতা হলো, ফেসবুক-ইউটিউব-টিকটকের এই যুগে গুজব, বিদ্বেষ, অপসংস্কৃতি, ব্যক্তিগত আক্রমণ ও অসত্য তথ্য সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্র - সবখানেই পড়ছে। তবে প্রশ্ন হচ্ছে, এই সংকটের সমাধান কী? নিয়ন্ত্রণ, নজরদারি ও সীমাবদ্ধতা আরোপই কি একমাত্র পথ? নাকি সচেতনতা, ডিজিটাল শিক্ষা ও দায়িত্বশীল নাগরিক আচরণ গড়ে তোলাই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান? সামাজিক যোগাযোগমাধ্যম যেমন অপব্যবহারের ক্ষেত্র তৈরি করেছে, তেমনি এটি সাধারণ মানুষের মতপ্রকাশের বড় প্ল্যাটফর্মও হয়ে উঠেছে। মূলধারার গণমাধ্যমে যাদের কণ্ঠ পৌঁছায় না, তারাও আজ নিজের অভিজ্ঞতা, মতামত ও প্রতিবাদ তুলে ধরতে পারছেন। ফলে ‘অপব্যবহার’ ঠেকানোর নামে যেন মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। কারণ ইতিহাস বলে, অস্পষ্ট বা অতিরিক্ত নিয়ন্ত্রণের সুযোগ অনেক সময় ভিন্নমত দমনের হাতিয়ার হয়ে দাঁড়ায়। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ভূমিকার কথাও বলেছেন। নিঃসন্দেহে দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে ইতিবাচক পথে নিতে পারে। কিন্তু একই সঙ্গে রাষ্ট্রকেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের কাজই হলো ক্ষমতাকে প্রশ্ন করা এবং জনগণের পক্ষে তথ্য তুলে ধরা। তাই নিরাপত্তার যুক্তি দেখিয়ে সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা গণতন্ত্রের জন্য সুখকর হবে না। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা বাস্তবসম্মত নয়। বরং প্রয়োজন দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও রাষ্ট্র - সব পক্ষকে মিলেই ডিজিটাল নৈতিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে সরকারেরও উচিত সমালোচনাকে সহনশীলভাবে গ্রহণ করা। কারণ গণতান্ত্রিক সমাজে সমালোচনা কোনো হুমকি নয়; বরং তা রাষ্ট্র ও সমাজকে আরও জবাবদিহিমূলক করে তোলে। স্বাধীনতার সঙ্গে দায়িত্ব যেমন জরুরি, তেমনি দায়িত্বের নামে স্বাধীনতাকে সংকুচিত করাও বিপজ্জনক। তাই প্রয়োজন ভারসাম্যপূর্ণ, গণতান্ত্রিক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান

সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান