সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১০:২২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১০:২২:১৮ পূর্বাহ্ন
শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী শিশু ও নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এ কর্মসূচির আয়োজন করে মানবাধিকার সংস্থা ‘বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন’ সুনামগঞ্জ জেলা শাখা। ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই, শিশুর জীবনের নিরাপত্তা চাই’ - এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সংগঠনের জেলা শাখার সভাপতি জুনেদ আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে সভাপতি জুনেদ আহমেদ বলেন, ধর্ষক ও হত্যাকারীদের কোনো দল বা পরিচয় থাকতে পারে না। শিশু রামিসা হত্যাকান্ডের আসামিদের গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে শুধু গ্রেফতারই যথেষ্ট নয়, আমরা আদালতের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। সংগঠনের সাধারণ স¤পাদক সিএম মিলন বলেন, রামিসা হত্যার আসামিরা গ্রেফতার হওয়ায় আমরা আইনের প্রতি আস্থাশীল। তবে দীর্ঘসূত্রতার কারণে যেন অপরাধীরা পার না পায়। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের মাধ্যমে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের কোনোভাবেই আইনি ফাঁকফোকরের সুযোগে ছাড় দেওয়া যাবে না। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জ্যোতির্ময় দাস চপল, আশরাফ হোসেন লিটন, অ্যাডভোকেট মো. আজমল হোসেন, মো. মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ স¤পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মহিলা বিষয়ক স¤পাদক হালুফা আক্তার হেপি, নারী ও শিশু বিষয়ক স¤পাদক জুশেদা আক্তার এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রিংকু চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী