সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

কম্বোডিয়ায় পাচারের পর জামালগঞ্জ থেকে যুবক উদ্ধার

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১০:২৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১০:২৪:৪৯ পূর্বাহ্ন
কম্বোডিয়ায় পাচারের পর জামালগঞ্জ থেকে যুবক উদ্ধার
স্টাফ রিপোর্টার :: র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে মানব পাচার মামলার ভিকটিম শেরপুরের যুবক শিমুল ইসলাম (২০)-কে জামালগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে র‌্যাব। র‌্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরভাবনা এলাকার বাসিন্দা শিমুল ইসলামকে কম্বোডিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হয়। অভিযুক্তরা তার পরিবারের কাছ থেকে প্রথমে ৫ লাখ টাকা নেয়। পরে আরও কয়েক দফায় টাকা দাবি করে আদায় করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত হাবিবুর রহমান হবি ও শামিম নামের দুই ব্যক্তি শিমুলকে বিদেশে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দেয়। পরিবারের সদস্যদের বিশ্বাস অর্জনের জন্য তারা দাবি করে, এর আগেও তারা বহু লোককে কম্বোডিয়ায় পাঠিয়েছে। পরে শিমুলকে ঢাকায় এনে প্রশিক্ষণ করানোর পর গত বছরের ২২ নভেম্বর তাকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে কম্বোডিয়া পাঠানো হয়। কম্বোডিয়ায় পৌঁছে শিমুল জানতে পারেন, তাকে একটি কো¤পানির কাছে ২ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখানে তার পাসপোর্ট কেড়ে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় এবং সিঁড়ির নিচে আটকে রাখা হয় বলে পরিবারকে জানান তিনি। এ অবস্থায় অভিযুক্তরা পরিবারকে আরও টাকা দিতে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তারা দাবি করে, কো¤পানির ২৫ লাখ টাকা পরিশোধ না করলে শিমুলকে মুক্তি দেওয়া হবে না। এ ঘটনায় শিমুলের বোন বাদী হয়ে শেরপুর সদর থানায় মানব পাচার প্রতিরোধ আইন-২০১২ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ এবং র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুরের যৌথ আভিযানিক দল জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে শিমুল ইসলামকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত শিমুল ইসলামকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী