সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিশ্বম্ভরপুরে মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ১০:২৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ১০:২৮:৪০ পূর্বাহ্ন
নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিশ্বম্ভরপুরে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে শিশু রামিসা হত্যার বিচারসহ কন্যাশিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পলাশ বাজারে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশ নেন। বিশ্বম্ভরপুর পিএফজির সদস্য ফুল মিয়ার সভাপতিত্বে এবং পিএফজির সমন্বয়কারী ফুলমালার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসা হত্যাকা-ের মতো নির্মম ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি করছে। এ ধরনের অপরাধ দমনে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিকল্প নেই। বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। তারা বলেন, দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী নারী। নারী ও কন্যাশিশুদের ঝুঁকির মধ্যে রেখে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব নয়। মানববন্ধনে অংশ নেওয়া নারী নেত্রীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা দেশের বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। সভায় বক্তারা পিএফজির কার্যক্রম তুলে ধরে বলেন, সংগঠনটি একটি অসম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল ও মানবিক সমাজ এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক আল-হেলাল, দৈনিক ইনকিলাব সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাসান চৌধুরী, পলাশ ইউনিয়ন পরিষদের সদস্য অর্চনা দেবী, পিএফজির সিরাজুল ইসলাম মাস্টার, মিনাজ পারভীন, রাবিয়া আক্তার, কুলসুমা বেগম, ঊর্মিলা আক্তার, ওয়াইপিএজি’র তোহা মনি, আছমা আক্তার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স