সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

দিরাইয়ে পাঁচ মাসে ৬ খুন, থামছেনা আধিপত্যের লড়াই

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ০৭:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ০৭:৪৬:৫৭ অপরাহ্ন
দিরাইয়ে পাঁচ মাসে ৬ খুন, থামছেনা আধিপত্যের লড়াই
সামছুল ইসলাম সরদার, দিরাই থেকে ::
গ্রাম্য আধিপত্য বিস্তার, জলমহাল ও লেনদেন সহ তুচ্ছ ঘটনা নিয়ে হাওর বেষ্টিত ভাটি অঞ্চলের দিরাইয়ে গত পাঁচ মাসে ১জন নারীসহ খুন হয়েছেন ৬ জন। পাঁচ শতাধিক আহত সহ শতাধিক ঘর বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবুও থামছে না আধিপত্যের লড়াই। প্রশাসন সূত্রে জানা যায়, ওই বছরের ১৪ এপ্রিল আধিপত্যের লড়াইয়ে খুন হন উপজেলার তাড়ল ইউনিয়নের ধল আশ্রম গ্রামের আঞ্জু মিয়া, ৮ এপ্রিল রফিনগর ইউনিয়নের রফিনগর কান্দা হাটির গিয়াস উদ্দিন, একই দিনে ওই ইউনিয়নের সাদির পুর গ্রামের আহাদ নুর, ১২ মে ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের রতন মিয়া, করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের ইসলাম উদ্দিন ও সর্বশেষ ২৯ মে দিরাই পৌরশহরের নতুন বাগবাড়ী গ্রামের মিতা বেগম। এর বছর খানেক পুর্বে উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে ও মাতারগাও গ্রামে আরও দুই জন গ্রাম্য আধিপত্যে বিস্তারের লড়াইয়ে খুন হয়েছেন। মামলা - হামলা লুটপাট বেড়েই চলছে। খুন, লুটপাট, ভাংচুর বেড়ে যাওয়ায় উপজেলার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। উপজেলার বিভিন্ন শ্রেনির মানুষের সাথে কথা বললে তারা জানান,কিছু গ্রাম্য মোড়ল তাদের হীন স্বার্থ হাসিল করতে গ্রামে কোন্দল জিয়ে রাখেন,ওদের কারণেই বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার ও জলমহাল ইজারা, লেনাদেনা সহ বিভিন্ন বিষয় নিয়ে তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের এলাকায় বিভিন্ন গ্রামে মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে গত মাসে ৬ জন নারী পুরুষ খুন ও অন্তত পাঁচ শতাধিক নারী পুরুষ আহত হয়েছেন। দিন দিন গ্রাম্য কোন্দল বেড়েই চলেছে, আমরা সাধারণ মানুষ খুবই আতঙ্কে ও নিরপত্তা হীনতায় দিন কাটাচ্ছি। জানিনা এর শেষ কোথায়। প্রশাসনের একাধিক দায়িত্বশীলরা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম হাওর পাড়ের গ্রামগুলোতে আধিপত্য বিস্তার, জলমহাল ও লেনাদেনা নিয়েই বেশি সংঘর্ষের ঘটনা ঘটে। প্রশাসন ইচ্ছে করলে অনেক সময় যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় দ্রুত ঘটনা স্থলে যাওয়া সম্ভব হয়না। হাওর পাড়ের সাধারন মানুষ কে সেবা দিতে আমাদের চেষ্টার কোনো কমতি নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স