সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ছাতকে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:০৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ০১:১৯:১৩ পূর্বাহ্ন
ছাতকে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌর শহরে সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মো. সাইফুর রহমান শাহেদ (৪০)-এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর বৌলা শাহী ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পৌর শহরের পঞ্চাইতি কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানা গেছে, রোববার (৩১ মে) দুপুর প্রায় ২টার দিকে ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাইফুর রহমান শাহেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সাইফুর রহমান শাহেদ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বৌলা মহল্লার মরহুম মুসলিম আলীর কনিষ্ঠ পুত্র। তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্র জানায়, শাহেদ মোটরসাইকেলে করে শহরের দিকে যাওয়ার সময় ট্রাফিক পয়েন্ট এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। সাইফুর রহমান শাহেদ ছাতকের ক্রীড়াঙ্গন ও সামাজিক কর্মকান্ডে পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন ক্রীড়া আয়োজন, সামাজিক উদ্যোগ এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তার আন্তরিকতা, বিনয়ী আচরণ ও সামাজিক সম্পৃক্ততার কারণে তিনি সর্বমহলে জনপ্রিয় ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স