সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:০৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১২:০৮:২৩ পূর্বাহ্ন
আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করছেন।
সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও বাজার সংলগ্ন মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এমপি কামরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনের ভোটের কালি শুকানোর আগেই সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, আমি হয়তো সবার উন্নয়ন করতে পারব না, কিন্তু কারও ক্ষতি করিনি। নির্বাচনের আগে এবং পরেও বলেছি, জনগণই আমার অভিভাবক। আমি কোথাও ভুল করলে আপনারা তা ধরিয়ে দেবেন। আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলী তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য খসরুল আলম, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া এবং বিএনপি নেতা শামছুল হক মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স