সুনামগঞ্জ , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামগঞ্জে দুই যুব সংগঠন পেল ১ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য

বিশ্বম্ভরপুরে সংঘর্ষে কিশোরীসহ আহত ৭

  • আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:১০:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১২:১০:০৪ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে সংঘর্ষে কিশোরীসহ আহত ৭
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মনবেগ গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোরীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে উপজেলার মনবেগ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মনবেগ গ্রামের আব্দুল মজিদের মেয়ে শিলা (১৪), ছেলে সোহাগ মিয়া (২৬) এবং আব্দুল মজিদ (৪৫)। গুরুতর আহত শিলা বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সোহাগ মিয়া জানান, প্রতিপক্ষের হামলার সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বোন শিলা গুরুতর আহত হয়। এ সময় তাদের একটি বসতঘরও ভাঙচুর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অপর পক্ষের আহতরা হলেন মনবেগ গ্রামের তাহের আলীর ছেলে মামুন মিয়া (২৫), সুমন মিয়া (২৮), ইমন মিয়া (২১) এবং আমড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিসাত (১৭)। তারা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ মিয়া ও তার স্বজনদের সঙ্গে তাহের আলীর ছেলে শামীম মিয়া এবং আমড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জমসেদ মিয়ার পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ১২ এপ্রিলও একই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন। ওই ঘটনায় উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) আলী আশরাফ খান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি